২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারের সঙ্গে ড্র করে অপেক্ষায় নাপোলি

ইন্টার মিলানের সঙ্গে ড্র করে আগামী চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাওয়াটা নিশ্চিত করতে পারলো না নাপোলি। শনিবার রাতে গোলশূন্য ড্র হয়েছে সেরি আর এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 02:48 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

রাফায়েল বেনিতেসের দল নাপোলি ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। আর মাত্র তিন ম্যাচ হাতে রেখে ফিওরেন্তিনা আছে আট পয়েন্ট পেছনে। ফলে ইন্টারকে হারালেই ইতালির তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পেয়ে যেতো নাপোলি। এখন আরেকটু অপেক্ষা করতে হচ্ছে ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাবটিকে।

শনিবার রাতেই নাপোলির চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত না হওয়ার জন্য দোষ দেয়া যায় হোসে কালেহনকে। ম্যাচের ১৩তম মিনিটে ড্রাইস মার্টেন্সের কাছ থেকে জায়গামতো বল পেয়েও দিকভ্রষ্ট ভলি করেন তিনি।

ম্যাচের নয় মিনিট বাকি থাকতে নাপোলির গোখান ইনলারও পোস্টে বল মেরে সুযোগ নষ্ট করেন।

শনিবারের অন্য ম্যাচে বোলোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে কাগজে কলমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ফিওরেন্তিনা।