২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা কাবাডি রোববার শুরু

আন্তঃবিভাগীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা রোববার থেকে শুরু হচ্ছে। ১০টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 11:21 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

ঢাকা কাবাডি স্টেডিয়ামে চারদিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয়া দলগুলো হলো, ঢাকা, ফরিদপুর, জামালপুর, নড়াইল, ঝিনাইদাহ, রাজশাহী, পঞ্চগড়, কুমিল্লা, বরিশাল ও হবিগঞ্জ।

শনিবার ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার।

এই টুর্নামেন্ট থেকে কয়েকজন খেলোয়াড়কে বাছাই করে এশিয়ান গেমসের জাতীয় দলের ক্যাম্পে নেয়া হবে।

এশিয়ান গেমসের আগে পুরুষ ও মহিলা কাবাডি দলকে ভারতে নিয়ে গিয়ে প্রীতি ম্যাচ খেলানোর পরিকল্পনার কথা জানান ফেডারেশনের কর্মকর্তারা। এছাড়া কক্সবাজারে বিচ কাবাডি প্রতিযোগিতা আয়োজনেও আশাবাদী তারা।