কন্টিনেন্টাল দাবায় জিয়া ১৯তম
সংযুক্ত আরব আমিরাতে এশিয়ান কন্টিনেন্টাল দাবায় ১৯তম হয়েছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান।
টানা তিন রাউন্ড হারের পরে শুক্রবার নবম ও শেষ রাউন্ডে এসে জয় পেয়েছেন জিয়া।৪টি জয় ও ২টি ড্রয়ে জিয়ার সংগ্রহ ৫ পয়েন্ট।পঞ্চম রাউন্ডে জয় পেয়ে জিয়া পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গিয়েছিলেন। কিন্তু পরের তিন রাউন্ডে হেরে অনেকটাই পিছিয়ে পড়েন তিনি।মহিলা বিভাগে বাংলাদেশের ফিদে মাস্টার নজরানা খান ইভা শেষ রাউন্ডে হেরে গেছেন। সাড়ে ৩ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতায় ২৯তম হয়েছেন তিনি।
