২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ জোগাড়ে কনসার্ট করবে বাফুফে

অর্থের অভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর তা জোগাড়ে এখন কনসার্ট আয়োজনের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 11:40 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের নির্বাহী কমিটির সভায় এরই মধ্যে কনসার্ট আয়োজনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে।

বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী জানান, কনসার্ট আয়োজনের ব্যাপারে বাফুফের নির্বাহী কমিটি একমত হয়েছে। শুধু অর্থ সংগ্রহের লক্ষ্যেই বাফুফে এই উদ্যোগ নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে কবে, কখন আর কিভাবে এই কনসার্ট আয়োজন করা হবে; এই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মুর্শেদী।

তবে বাফুফেরই এক সুত্রে জানা গেছে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই হতে পারে এই কনসার্ট।

কনসার্ট আয়োজনের দায়িত্ব সহ-সভাপতি বাদল রায়কে দেয়া হয়েছে। তার নেতৃত্বে একটি কমিটি এই কনসার্ট আয়োজনের সব কাজ দেখভাল করবে।

অর্থ সঙ্কট থেকে মুক্তি পেতে বাফুফে এরই মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ে ৩৫ কোটি টাকার একটি বাজেট জমা দিয়েছে।