ব্রিটিশ জুনিয়র গলফে আফনান
ব্রিটিশ জুনিয়র গলফ প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের গলফার আফনান মাহমুদ। আগামী ১৪ থেকে ১৬ জুলাই যুক্তরাজ্যের ওয়েস্ট ল্যাঙ্কাশায়ারে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার আফনান মাহমুদ নিজেই এই আসরে খেলার সুযোগ পাওয়ার কথা জানিয়েছেন।এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়ে খুবই খুশি আফনান। তিনি বলেন, “ভালো লাগছে এমন একটি প্রতিযোগিতায় খেলতে পারছি। এখন আমার লক্ষ্য এই প্রতিযোগিতায় ভালো করা। সে জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি।”
