২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাটট্রিক শিরোপার পথে আরেক ধাপ জুভেন্টাসের

উদিনেজেকে সহজেই হারিয়ে ইতালির লিগ শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগুলো জুভেন্টাস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2014, 11:48 AM

Updated : 01 Sep 2026, 12:47 PM

সোমবার রাতে সেবাস্তিয়ান জোভিনকো ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে দেয় জুভেন্টাসকে। দশ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ফের্নান্দো লরেন্তো।

উদিনেজে ম্যাচে উল্লেখ করার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি ইনজুরি সময়ে ছাড়া। লুইস মুরিয়েলের শট জানলুইসি বুফ্ফনকে পরাস্ত করলেও বল পোস্টে লেগে ফিরে আসে।

সেরি আর হ্যাটট্রিক শিরোপা জেতার পথে থাকা জুভেন্টাস দ্বিতীয় স্থানে থাকা রোমার চেয়ে আট পয়েন্ট এগিয়ে আছে। বাকি আছে মাত্র পাঁচটি ম্যাচ। তাই বড় কোনো অঘটনা না ঘটলে শিরোপা জয় নিশ্চিত তোরিনোর এই ক্লাবটির।