২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়াজ ও ফাহাদের হার

মালয়শিয়ার কুয়ালা লামপুরে দাতিম রাজা ড. নাজরিন শাহ কেএল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার নবম রাউন্ডে হেরে গেছেন বাংলাদেশের দুই দাবাড়ু গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদে মাস্টার ফাহাদ রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 05:56 PM

Updated : 22 Aug 2022, 06:03 PM

বৃহস্পতিবার ফিলিপাইনের ফিদে মাস্টার হ্যারিডাস পাসকুয়ার কাছে হেরে গেছেন নিয়াজ। এই হারের কারণে নিয়াজের সাড়ে ৫ পয়েন্টই রইলো।

একই দিনে ফাহাদ হেরেছে স্বাগতিক দলের দাবাড়ু লি তাইন ইওর কাছে। ফলে বাংলাদেশের খুদে দাবাড়ুর সংগ্রহ সাড় ৩ পয়েন্টেই থাকলো।