২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোনাকোর আশা বাঁচিয়ে রাখা জয়

জেমস রদ্রিগেসের জোড়া গোলে নান্তেসকে ৩-১ গোলে হারিয়ে ফরাসি লিগের শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখলো মোনাকো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 07:29 PM

Updated : 22 Aug 2022, 06:02 PM

রোববার নিজেদের মাঠে ১৮ মিনিটে দলকে এগিয়ে দেন কলম্বিয়ার মিডফিল্ডার রদ্রিগেস। স্ট্রাইকার দিমিতর বারবাতোভের পাস থেকে গোলটি করেন তিনি।

৭২ মিনিটে ব্যবধান বাড়ান আন্দ্রেয়া রাগ্গি। রদ্রিগেসের পাস থেকে গোলটি করেন ইতালির এই ডিফেন্ডার। চার মিনিট পর পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করে ফেলেন রদ্রিগেস।

এই জয়ের ফলে লিগের ৬ রাউন্ড বাকি থাকতে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে মোনাকো। শীর্ষে থাকা পিএসজি তাদের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে।