২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাহাদের জয়, নিয়াজের ড্র

মালয়শিয়ার কুয়ালা লামপুরে ড. রাজা নাজরিন শাহ কেএল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 08:24 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

তৃতীয় রাউন্ডের এই জয়ের ফলে ৬৯তম স্থানে উঠে এসেছে ফাহাদ। প্রথম দুই রাউন্ডে হেরে গিয়েছিল বাংলাদেশের এই ক্ষুদে দাবাড়ু।তবে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ দ্বিতীয় রাউন্ডের মতো তৃতীয় রাউন্ডেও ড্র করেছেন। প্রথম রাউন্ডে তিনি জিতেছিলেন। তিন রাউন্ড মিলে মোট ২ পয়েন্ট পেয়ে ২৩তম স্থানে নেমে গেছেন নিয়াজ।বাংলাদেশের আরেক দাবাড়ু আনিসুজ্জামান জুয়েল আগেরদিন জয় পেলেও রোববার হেরে গেছেন। তৃতীয় রাউন্ড শেষে তিনি আছেন ৬৫তম স্থানে।