২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টোককে উড়িয়ে দিয়ে শীর্ষে চেলসি

নিজেদের মাঠে স্টোক সিটিকে উড়িয়ে দিল চেলসি। ৩-০ গোলের জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেল তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 01:05 AM

Updated : 01 Sep 2026, 12:44 PM

শনিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে শুরুতেই ল্যাম্পার্ড-উইলিয়ানরা বেশ কয়েকটি ভালো আক্রমণ করলেও গোল পাননি। চেলসিকে ম্যাচের ৩২ মিনিটে এগিয়ে দেন মোহামেদ সালাহ। দলের বাকি দুটি গোলেও অবদান ছিল মিশেরর এই মিডফিল্ডারের।৫৯ মিনিটে চেলসি পেনাল্টি পায় সালাহর কল্যাণেই। এডেন হ্যাজার্ডের কাছ থেকে বল পেয়ে গোলমুখে এগিয়ে যাচ্ছিলেন সালাহ। তাকে বক্সের মধ্যে ফেলে দেন স্টোকের উইলকিনসন।ল্যাম্পার্ডের নেয়া পেনাল্টি স্টোক সিটির গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠান চেলসির ইতিহাসে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।৭২ মিনিটে ব্যবধান ৩-০ করা গোলটি করেন ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ান। এই গোলটিরও উৎস ছিলেন সালাহ।এর পর অনেক চেষ্টা করেও চেলসির রক্ষণ-দুর্গ ভাঙতে পারেননি স্টোকের ফরোয়ার্ডরা। বেশ কিছু ভালো আক্রমণ করেও আর গোল পায়নি চেলসিও।এই জয়ে ৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে চেলসি। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৭১।শনিবারের প্রথম ম্যাচে সাউথহ্যাম্পটনকে ৪-১ গোলে উড়িয়ে দেয়া ম্যানেচস্টার সিটি ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।