মালয়েশিয়ায় দ্বিতীয় রাউন্ডে নিয়াজের ড্র
মালয়েশিয়ায় কুয়ালা লামপুরে ড. রাজা নাজরিন শাহ কেএল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে ড্র করেছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ।
শুক্রবার প্রথম রাউন্ডে জয় পেয়েছিলেন নিয়াজ।শনিবার নিয়াজের এই ড্রয়ের দিনে অবশ্য জয় পেয়েছেন বাংলাদেশের আরেক দাবাড়ু আনিসুজ্জামান জুয়েল। প্রথম রাউন্ডে হেরেছিলেন তিনি।তবে প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও হেরে গেছেন ফিদে মাস্টার ফাহাদ রহমান।
