২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেফারির যমজ বিভ্রাট!

আর্সেনাল-চেলসির গত মাসের ম্যাচে রেফারির ভুলে অ্যালেক্স চ্যাম্বারলেইনের অপরাধে লাল কার্ড দেখেছিলেন কিয়েরন গিবস। এবার ইতালিতে এক ফুটবল ম্যাচে এক ভাইয়ের অপরাধে শাস্তি পেতে হলো তার যমজ ভাইকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 12:55 AM

Updated : 01 Sep 2026, 12:44 PM

ইতালির ফুটবলের নবম স্তরের একটি ম্যাচে এসএসডি কাসতেল্লোর মিচেল রস্সিকে লাল কার্ড দেখান রেফারি। অথচ বিপক্ষ দল জিএস আলভায়ানোর খেলোয়াড়কে ফাউল করেছিলেন তার যমজ ভাই মাত্তেও।যমজ বিভ্রাটের কারণেই এই ভুল। তখন লাল কার্ড দেখা স্ট্রাইকার মাত্তেওর গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে ছিল কাসতেল্লো। ম্যাচটি পরে আবার আয়োজনের সিদ্ধান্ত নেয় স্থানীয় লিগ কর্তৃপক্ষ।