২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাস মাঠের বাইরে ইব্রাহিমোভিচ

আগামী সপ্তাহে স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দ্বিতীয় লেগে খেলতে পারবেন না পিএসজির ফরোয়ার্ড জ্লাতান ইব্রাজিমোভিচ। চোট প্রায় চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ঠেলে দিল তাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 11:37 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

আরএমসি রেডিওর মাধ্যমে বৃহস্পতিবার এই বার্তাটি দিয়েছেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি।“আমরা পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছি। কিন্তু আমার মনে হচ্ছে, সে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছে।”বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে নিজেদের মাঠে ডান উরুতে চোট পান ইব্রাহিমোভিচ।

পিএসজির ৩-১ গোলে জেতা ম্যাচের ৬৯ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় সুইডেনের এই ফরোয়ার্ডকে।