রহমতগঞ্জের জয়
পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে মঙ্গলবার জয় পেয়েছে রহমতগঞ্জ এমএফএস।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে বাড্ডা জাগরণী সংসদকে।ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টি থেকে নুরুল আবসারের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৮ মিনিট পর পুরনো ঢাকার দলটির হয়ে ব্যবধান দ্বিগুন করেন হেলাল।এই জয়ে রহমতগঞ্জর সংগ্রহ ৬ ম্যাচে ১৬ পয়েন্ট। তারা এখন শীর্ষে রয়েছে। আর হেরে বাড্ডা ২ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।
