মেসির গোলে বার্সার জয়
লিগে জয়ের ধারা ধরে রেখেছে বার্সেলোনা। লড়াই করে হলেও শনিবার লা লিগায় এসপানিওলকে ১-০ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
এদিন প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার জয়ের নায়ক লিওনেল মেসি। পেনাল্টি থেকে একমাত্র গোলটি তারই।
মিনিটে দলকে এগিয়ে দেওয়ার প্রথম সুযোগ পান লিওনেল মেসি। প্রতিপক্ষের খেলোয়াড়দের মাথার উপর দিয়ে তাকে ক্রস দিয়েছিলেন ডিফেন্ডার দানি আলভেস। ডি বক্সের মাঝ থেকে লক্ষ্যভেদ করতে শুধু গোলরক্ষকের বাধা এড়াতে হতো আর্জেন্টিনার তারকার। কিন্তু পারেননি তিনি।
১৯ মিনিটে ব্যর্থতার পথে পা বাড়ান নেইমার। তার জাতীয় দল সতীর্থ দানি আলভেস দুর্দান্ত গতিতে বল টেনে নিয়ে ডি বক্সের সামনে থেকে তাকে পাস দেন কিন্তু নেইমারের লক্ষ্যহীন শট গোলপোস্টের উপর দিয়ে চলে যায়।
২২ মিনিটে স্বাগতিকরাও এগিয়ে যাওয়ার সুযোগ পায়। কিন্তু তাদের আক্রমণভাগও ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারেনি।
ম্যাচের ৭৭ মিনিটে ডি বক্সের মধ্যে এসপানিওলের রক্ষণভাগের খেলোয়াড়ের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর তা থেকেই জয়সূচক গোলটি করেন মেসি।
৮৩ মিনিটে বিপদজনক জায়গায় বল পায়ে মেসিকে রুখতে ডি বক্সের বাইরে থেকে হাত দিয়ে বল ধরে ফেলেন স্বাগতিক গোলরক্ষক কিকো ক্যাসিয়া। ফলে লাল কার্ড পান তিনি। তবে ১০ জনের দল নিয়ে হলেও বাকি সময়ে আর গোল খায়নি দলটি।
এই জয়ের ফলে ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে আছে বার্সেলোনা।
