২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নের জয়রথ থামলো

বুন্দেসলিগায় টানা ১৯টি জয়ে শিরোপা নিশ্চিত হওয়ার পর অবশেষে থামলো বায়ার্ন মিউনিখের জয়রথ। নিজেদের মাঠে হফেনহাইমের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

মোহাম্মদ জুবায়ের শিলং থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 11:29 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

এরই মধ্যে রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন।অবশ্য ড্র করলেও বায়ার্নের অপরাজিত থাকার রেকর্ডটা এগুচ্ছেই। লিগে টানা ৫৩ ম্যাচ অপরাজিত রয়েছে গত মৌসুমে 'ট্রেবল' জেতা দলটি।শনিবার ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় শুরুটা কিন্তু ভালো হয়নি চ্যাম্পিয়নদের। ২৩ মিনিটে ফরাসি স্ট্রাইকার আন্থোনি মদেস্তের গোলে পিছিয়ে পড়েছিল তারা। তবে ৯ মিনিটের মধ্যে ক্লদিও পিসারোর দুটি ও জেরদান শাকিরির একমাত্র গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় গত মৌসুমে 'ট্রেবল' জয়ী বায়ার্ন।৩১ ও ৪০ মিনিটে গোল করেন পেরুর স্ট্রাইকার পিসারো। আর ৩৪ মিনিটে লক্ষ্যভেদ করেন সুইজারল্যান্ডের মিডফিল্ডার শাকিরি।তবে প্রথমার্ধ শেষের এক মিনিট আগে ২৫ মিটার দূর থেকে নেয়া এক ফ্রি-কিকে গোল করে লড়াইয়ের আভাস দেন অতিথি দলের বসনিয়ার মিডফিল্ডার শেজাদ সালিহোভিচ। আর ৭৫ মিনিটে ব্রাজিলের মিডফিল্ডার রবের্তো ফিরমিনোর গোলে জয় হাতছাড়া হয় বায়ার্নের।অন্য ম্যাচে মিডফিল্ডার মার্কো রয়েসের হ্যাটট্রিকে স্টুটগার্টকে ৩-২ গোলে হারিয়েছে গতবারের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ড।তবে আবারো পয়েন্ট হারিয়েছে বায়ার লেভারকুজেন। নিজেদের মাঠে আইনট্রাখট ব্রাউনশোয়াইগের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।শিরোপা লড়াই শেষ হয়ে গেলেও আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রাখার লড়াই এখনও শেষ হয়নি। সে লক্ষ্যে ২৮ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে আবারো দ্বিতীয় স্থানে উঠে এসেছে বরুসিয়া। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে শালকে জিরো ফোর। ৪৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লেভারকুজেন। আর চ্যাম্পিয়ন বায়ার্নের পয়েন্ট ৭৮।