২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের পর ডাচদের দায়িত্ব হিডিঙ্কের

এক সঙ্গে ভবিষ্যত দুই কোচের নাম ঘোষণা করেছেন নেদারল্যান্ডস। ডাচ ফুটবল দলের দুই ভবিষ্যত কোচের একজন গাস হিডিঙ্ক, অন্যজন ড্যানি ব্লাইন্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 07:33 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

হিডিঙ্ক নেদারল্যান্ডস দলের দায়িত্ব নেবেন ২০১৪ বিশ্বকাপের পর। ১৯৯৮ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসকে সেমি-ফাইনালে তোলা হিডিঙ্ক কোচ থাকবেন ২০১৬ ইউরো পর্যন্ত। এর পর তার জায়গায় ডাচদের কোচ হবেন ব্লাইন্ড।

বর্তমানে নেদারল্যান্ডসের কোচ ফন গাল। ব্রাজিল বিশ্বকাপে তিনিই ডাচদের দায়িত্বে থাকছেন। বর্তমানে তার সহকারি হিসেবে কাজ করছেন ভবিষ্যত কোচ ব্লাইন্ড।