২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ামিতে মুখোমুখি সেরেনা-শারাপোভা

সনি ওপেনে মেয়েদের এককের সেমি-ফাইনালে আবারো মুখোমুখি হতে যাচ্ছে সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা। গত আসরে ফাইনালে দেখা হয়েছিল তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 04:30 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

মিয়ামিতে সনি ওপেনে মারিয়া শারাপোভা হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কুইতোভাকে। ছবি: রয়টার্স। মিয়ামিতে সনি ওপেনে মারিয়া শারাপোভা হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কুইতোভাকে। ছবি: রয়টার্স।

মিয়ামিতে সনি ওপেনে সেরেনা উইলিয়ামস সহজেই হারিয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে। ছবি: রয়টার্স। মিয়ামিতে সনি ওপেনে সেরেনা উইলিয়ামস সহজেই হারিয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে। ছবি: রয়টার্স।

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এই প্রতিযোগিতার শেষ চারে ওঠার পথে মেয়েদের র‌্যাঙ্কিংয়ের সেরা খেলোয়াড় সেরেনা ৬-২, ৬-২ গেমে সহজেই হারিয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে। ম্যাচটি জিততে ৬২ মিনিট সময় নিয়েছেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সেরেনা।

মিয়ামিতে সনি ওপেনে সেরেনা উইলিয়ামস সহজেই হারিয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে। ছবি: রয়টার্স।

মিয়ামিতে সনি ওপেনে সেরেনা উইলিয়ামস সহজেই হারিয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে

মিয়ামিতে সনি ওপেনে সেরেনা উইলিয়ামস সহজেই হারিয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে। ছবি: রয়টার্স।

বুধবার হয়ে যাওয়া শেষ আটের অপর ম্যাচে চতুর্থ বাছাই শারাপোভা ৯০ মিনিটের লড়াইয়ে ৭-৫, ৬-১ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কুইতোভাকে।

শুক্রবার এই দুই তারকার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন। যদিও মার্কিন তারকা সেরেনার বিপক্ষে রুশ শারাপোভার সাফল্য খুব বেশি নেই।

২০০৪ সালে সেরেনাকে শেষবার হারিয়েছিলেন সাবেক এক নম্বর খেলোয়াড় শারাপোভা। এরপর টানা ১৪ ম্যাচে সেরেনার কাছে হেরেই চলেছেন চারটি গ্র্যান্ড স্ল্যামজয়ী শারাপোভা।