নাপোলিকে হারিয়েছে ফিওরেন্তিনা
ফিওরেন্তিনার লড়াইটা এখন চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয়ার। নাপোলিকে ১-০ গোলে হারিয়ে ভালোভাবেই সেই লড়াইয়ে আছে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা ফিওরেন্তিনা।
রোববার ফিওরেন্তিনার নাপোলিকে হারানোর নায়ক স্প্যানিশ মিডফিল্ডার হোয়াকিন। ৮৭তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি।
এই জয়ের পর ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ফিওরেন্তিনা। শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৭৮।
শীর্ষ দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান ২৭। শিরোপা জয়ের স্বপ্ন না দেখে তাই চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয়ার লড়াই করাই ভালো তাদের জন্য।
ইতালিয়ান লিগের শীর্ষ দুটি দল সরাসরি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। আর লিগে তৃতীয় হওয়া দলটি সুযোগ পাবে প্লে-অফ খেলার। আপাতত সেরি আর পয়েন্ট তালিকায় জুভেন্টাসের পরে অবস্থান রোমার। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট তাদের।
আর চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ খেলার সুযোগ করে নেয়ার লড়াইয়ে ফিওরেন্তিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাপোলির পয়েন্ট ২৯ ম্যাচে ৫৮।
