২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এল ক্লাসিকোর আগে আতলেতিকোর জয়

রিয়াল বেতিসকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে আতলেতিকো মাদ্রিদ। আতলেতিকোর এই জয় এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে চাপে রাখবেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 01:22 AM

Updated : 01 Sep 2026, 12:40 PM

২৯ ম্যাচ থেকে আতলেতিকোর সংগ্রহ ৭০ পয়েন্ট। রিয়ালের পয়েন্টও ৭০, তবে এক ম্যাচ কম খেলেছে তারা। রিয়ালের সমান ২৮টি ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান তৃতীয়।রোববার বেতিসের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬ মিনিটে ইচ্ছা করে হ্যান্ডবল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যান স্বাগতিকদের ব্রায়ান রদ্রিগেস।এর দুই মিনিট পরই গ্যাবি ফার্নান্দেসের জোরালো শট এগিয়ে দেয় আতলেতিকোকে।৬৪ মিনিটে অতিথিদের জয় নিশ্চিত করেন দিয়েগো কস্তা। এ মৌসুমে এটা তার ৩১তম ও লিগে ২৩তম গোল।২৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে আছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।