ইন্টার মিলানের হার
ইতালিয়ান সেরি আয় হেরে গেছে ইন্টার মিলান। রোববার আতালান্তার কাছে তারা হেরেছে ২-১ গোলে।
ইন্টারের মাঠ সান সিরোয় আতালান্তার জয়ের নায়ক জাকোমো বোনাভেনতুরা। ৩৫ ও ৯০ মিনিটে দলের দুটো গোলই এই মিডফিল্ডারের।৩৬ মিনিটে ইন্টারের গোলদাতা আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকারদি।হেরে গেলেও ২৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান ধরে রেখেছে ইন্টার। এক ম্যাচ কম খেলে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা রোমা ও নাপোলির পয়েন্ট যথাক্রমে ৬৪ ও ৫৮।সেরি আর অন্যান্য ম্যাচে সাম্পদোরিয়া ৫-০ গোলে হেল্লাস ভেরোনাকে, উদিনেসে ১-০ গোলে সাস্সুয়োলোকে ও বোলোনিয়া একই ব্যবধানে ক্যালিয়ারিকে হারিয়েছে এবং পার্মা ও জেনোয়া ১-১ গোলে ড্র করেছে।
