২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টটেনহ্যামের নাটকীয় জয়

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সাউথহ্যাম্পটনের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলের নাটকীয় জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 10:03 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

ঘরের মাঠ হোয়াইট হার্ট লেটে ১৯ ও ২৮ মিনিটে স্ট্রাইকার জে রদ্রিগেস ও মিডফিল্ডার অ্যাডাম ল্যালানার গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল টটেনহ্যাম।তবে ৩১ ও ৪৬ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের দুবারের লক্ষ্যভেদ সমতায় ফেরায় স্বাগতিকদের।ইনজুরি সময়ে টটেনহ্যামের জয়সূচক গোলদাতা মিডফিল্ডার গিলফি সিউর্ডসন।৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান ধরে রেখেছে টটেনহ্যাম।সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিভারপুল দ্বিতীয়, ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি তৃতীয় এবং ৩০ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে আর্সেনাল চতুর্থ স্থানে আছে।