আবাহনী ও শেখ জামালের জয়
রোববার স্বাধীনতা কাপ ফুটবলে জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ২-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে এবং শেখ জামাল ৪-০ গোলে উত্তর বারিধারাকে হারিয়েছে।প্রথম ম্যাচে দুই গোল করে আবাহনীর জয়ের নায়ক ক্যামেরুনের ফরোয়ার্ড ইকেলি প্যাট্রিক।৫১ মিনিটে ঘানার স্ট্রাইকার ওসই মরিসনের থ্রু ধরে, আরামবাগের গোলরক্ষককে কাটিয়ে প্লেসিং শটে আবাহনীকে এগিয়ে দেন প্যাট্রিক।৯ মিনিট পর ঘানার মিডফিল্ডার আউডু ইব্রাহিমের ক্রস থেকে দলের জয় নিশ্চিত করেন তিনি।৪২ মিনিটে রেফারিকে গালি দেয়ার অপরাধে সরাসরি লাল কার্ড দেখেন আরামবাগের মিডফিল্ডার মনোয়ার হোসেন।পরের ম্যাচে ১৫ মিনিটের সময় বক্সের বাইরে থেকে অসাধারণ প্লেসিং শটে শেখ জামালকে এগিয়ে দেন হাইতির ফরোয়ার্ড সনি নর্দে।তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটন।২৪ মিনিটে হাইতির ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমের ক্রস থেকে নর্দের দ্বিতীয় গোলে স্কোরলাইন হয়ে যায় ৩-০।৩৫ মিনিটে নর্দের ক্রস থেকে চতুর্থ গোল করেন মিডফিল্ডার সোহেল রানা।
