২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর ২ পয়েন্ট চাই বায়ার্নের

জার্মান বুন্দেসলিগায় শিরোপা ধরে রাখা প্রায় নিশ্চিত বায়ার্ন মিউনিখের। শনিবার মেইঞ্জের মাঠে ২-০ গোলে জয় পাওয়া জার্মানির সফলতম ক্লাবের বাকি ৮ ম্যাচ থেকে ২ পয়েন্ট পেলেই চলবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 10:38 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

দীর্ঘক্ষণ সমর্থকদের উৎকণ্ঠায় রাখার পর ৮২ ও ৮৬ মিনিটে বায়ার্নের গোল দুটি করেছেন দুই মিডফিল্ডার বাস্তিয়ান শোয়াইনস্টাইগার ও মারিও গোৎসে।২৬ ম্যাচ থেকে বায়ার্নের ৭৪ পয়েন্ট। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুসিয়া ডর্টমুন্ড।শনিবার বরুসিয়া ৩-০ গোলে হ্যানোভারকে হারিয়েছে। গতবারের রানার্স-আপদের তিন গোলদাতা ডিফেন্ডার ম্যাট হামেলস, স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি ও মিডফিল্ডার মার্কো রয়েস।বুন্দেসলিগার অন্যান্য ম্যাচে শালকে ৩-১ গোলে আইট্রাখট ব্রাউনশোয়াইগকে ও স্টুটগার্ট ১-০ গোলে হ্যানোভারকে হারিয়েছে এবং ভলফসবুর্গ ও অগসবুর্গ ১-১ গোলে ড্র করেছে।