বিজেএমসি-রহমগতগঞ্জ লড়াই গোলশূন্য
শনিবার স্বাধীনতা কাপ ফুটবলের দ্বিতীয় ম্যাচে বিজেএমসি ও রহমতগঞ্জ এমএফএস গোলশূন্য ড্র করেছে।
৭০ মিনিটে মিডফিল্ডার আব্দুল্লাহ পারভেজের কর্নার থেকে ফরোয়ার্ড জাকির হোসেন জিকুর হেড লক্ষ্যভ্রষ্ট হয়ে আবার হতাশ করে বিজেএমসিকে।
এর ১০ মিনিট পর বক্সের ভেতর ঢুকে পড়া রহমতগঞ্জের মোহাম্মদ হেলালের শট কোনো রকমে ঠেকিয়ে দেন বিজেএমসির গোলরক্ষক।
তাই ম্যাচের বন্ধ্যাত্ব ঘোচেনি।
