জয় দিয়ে শুরু শেখ রাসেলের
শনিবার স্বাধীনতা কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র ৩-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৬৩ মিনিটে জ্যামাইকান মিডফিল্ডার রিকার্ডো কাজিন্সের ক্রস থেকে শেখ রাসেলকে এগিয়ে দেন ফরোয়ার্ড মিঠুন চৌধুরী।চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হাইতির ফরোয়ার্ড প্যাসকাল মিলিয়েন।৭৩ মিনিটে সার্বিয়ান মিডফিল্ডার মিরোস্লাভ সোভানোভিচের ক্রস থেকে মিঠুনের দ্বিতীয় গোল জয় নিশ্চিত করে দেয় গত মৌসুমে ‘ট্রেবল’ জয়ী শেখ রাসেলের।
