২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হকি দলের সামনে শ্রীলঙ্কা

শনিবার এশিয়ান গেমস হকির বাছাই পর্বের সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 08:03 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা সোয়া ৩টায়।বেলা ১টায় প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে ওমান ও সিঙ্গাপুর।সেমি-ফাইনালের চারটি দল আগামী সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমসে খেলবে।

শনিবার আরো দুটো ম্যাচ আছে, চাইনিজ তাইপে-হংকং এবং ইরান-কাতার। এই দুই ম্যাচের বিজয়ী দল পঞ্চম স্থান এবং পরাজিত দল সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। পঞ্চম আর ষষ্ঠ দলও এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।

২০১২ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএইচএফ কাপের সেমি-ফাইনালে শ্রীলঙ্কাকে ৫-৩ গোলে হারিয়েছিল বাংলাদেশ। তবে তার দুই বছর আগে এশিয়ান গেমসের বাছাই পর্বেই দুই দলের লড়াই শেষ হয়েছিল ৩-৩ গোলে।

একই প্রতিপক্ষ সম্পর্কে বাংলাদেশের কোচ নাভিদ আলমের অভিমত, “শ্রীলঙ্কাকে খাটো করে দেখার অবকাশ নেই। তারা ভালো দল বলেই সেমি-ফাইনালে উঠেছে। তবে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।”

“আগের ম্যাচে ইরানের বিপক্ষে আমরা তেমন ভালো খেলতে পারেনি। আশা করি শনিবার জয় পেতে সমস্যা হবে না।”

শ্রীলঙ্কার কোচ উইমালা সিংহে বলেন, “বাংলাদেশ যে শক্তিশালী দল, তা মানতেই হবে। তাদেরকে হারানো কঠিন হলেও অসম্ভব নয়। জয়ের সর্বাত্মক চেষ্টা করবো আমরা।”