২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরলোকে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক

ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক হিলদারেলদো লুইস বেল্লিনি মারা গেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 05:56 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

দীর্ঘ দিন মস্তিষ্কের রোগে ভোগা বেল্লিনির বয়স হয়েছিল ৮৩ বছর।সাও পাওলো শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করা বেল্লিনির জাতীয় দলে অভিষেক ১৯৫৭ সালে। পরের বছরই অধিনায়কের দায়িত্ব পান তিনি। ১৯৫৮ সালে সুইডেনে তার নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে ব্রাজিল।চার বছর পর ব্রাজিলের দ্বিতীয় বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। অবশ্য ঐ টুর্নামেন্টে কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি জাতীয় দলের হয়ে ৫১টি ম্যাচ খেলা বেল্লিনির।তবে ১৯৬৬ বিশ্বকাপে খেলেছিলেন ইতালিয়ান বংশোদ্ভূত এই ডিফেন্ডার।