২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার থেকে পাইওনিয়ার লিগ

৬৫টি দলকে নিয়ে বুধবার থেকে শুরু হবে পাইওনিয়ার ফুটবল লিগ। খেলা হবে ঢাকার ৬টি ভেন্যুতে, ১০টি গ্রুপে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 08:56 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে টাঙ্গাইল ফুটবল অ্যাকাডেমি ও আরামবাগ ফুটবল অ্যাকাডেমি। পল্টন মাঠে লিগের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।চ্যাম্পিয়ন দল এক লাখ ও রানার্স-আপ দল ৫০ হাজার টাকা পাবে।এবারের পাইওনিয়ার লিগের স্পন্সর ঢাকা (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশন। আর সহ-স্পন্সর ওয়ালটন।লিগের বাজেট ৩০ লাখ টাকা। এর মধ্যে উত্তর ঢাকা সিটি করপোরেশন ১৫ লাখ ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশন ৫ লাখ টাকা দিচ্ছে। বাকি টাকা দেবে ওয়ালটন।