২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরি আতে রোমা, নাপোলির জয়

ইতালিয়ার শীর্ষ লিগে সেরি আতে নিজেদের ম্যাচে জিতেছে পয়েন্ট তালিকায় জুভেন্টাসের পরের দুটি দল রোমা ও নাপোলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 01:54 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

উদিনেজের জালে ফ্রান্সেসকো টট্টির গোলেই এগিয়ে যায় রোমা। ছবি: রয়টার্স উদিনেজের জালে ফ্রান্সেসকো টট্টির গোলেই এগিয়ে যায় রোমা। ছবি: রয়টার্স

উদিনেজের জালে ফ্রান্সেসকো টট্টির গোলেই এগিয়ে যায় রোমা। ছবি: রয়টার্স উদিনেজের জালে ফ্রান্সেসকো টট্টির গোলেই এগিয়ে যায় রোমা। ছবি: রয়টার্স

সোমবার রাতে রোমা ৩-২ গোলে উদিনেজেকে আর নাপোলি একমাত্র গোলে তোরিনোকে হারিয়েছে।চোটের কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকা ফ্রান্সেসকো টট্টি তার ফেরার ম্যাচেই গোল পেয়েছেন। ২২তম মিনিটে তার গোলেই এগিয়ে যায় রোমা। ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দেস্ত্রো। ৫১তম মিনিটে জামপিয়েরো পিনসি উদিনেজের পক্ষে একটি গোল শোধ করেন।তবে ৬৯ মিনিটে রোমার পক্ষে ব্যবধান ৩-১ করেন ভাসিলিস তোরোসিদিস। তাই ৮০তম মিনিটে উদিনেজের দুসান বাস্তা ব্যবধান কমানোও পয়েন্ট হারাতে হয়নি রোমাকে।এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা রোমার ২৭ ম্যাচে পয়েন্ট দাঁড়ালো ৬১।শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ২৮ ম্যাচে ৭৫। রোববার রাতে জেনোয়াকে একমাত্র গোলে হারিয়ে হ্যাটট্রিক শিরোপার আরো কাছে চলে গেছে তুরিনোর ক্লাবটি।তোরিনোকে হারিয়ে তৃতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ২৮ ম্যাচে ৫৮।