২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের ধারায় শেখ জামাল

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টানা তিন ম্যাচ ড্রয়ের পর জয়ের দেখা পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 09:30 PM

Updated : 13 Oct 2022, 11:55 AM

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১-০ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়েছে।

শেখ জামাল ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে। গত মৌসুমে বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে ‘ট্রেবল’ জয়ী শেখ রাসেল প্রথম লেগ শেষ করেছে ষষ্ঠ স্থানে থেকে। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১২। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আবাহনী লিমিটেড।

শেখ জামালের জয়ের নায়ক হাইতির ফরোয়ার্ড সনি নর্দে। ৮৯ মিনিটে স্বদেশী ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমের বাড়ানো বল ধরে চমৎকার প্লেসিং শটে জয়সূচক গোল করেন তিনি।

তবে জার্সি খুলে গোল উদযাপন করতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয়েছে নর্দেকে।