২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টটেনহ্যামের মাঠে আর্সেনালের জয়

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) টটেনহ্যাম হটস্পারের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে আর্সেনাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 01:25 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

এবারের ইপিএলের শুরুর দিকে ঘরের মাঠেও টটেনহ্যামকে একই ব্যবধানে হারিয়েছিল আর্সেন ভেঙ্গারের দল।হোয়াইট হার্ট লেনে আর্সেনালের জয়ের নায়ক চেক ফরোয়ার্ড তমাস রসিচকি। মাত্র ৭২ সেকেন্ডে প্রায় ২৫ মিটার দূর থেকে নেয়া তার রকেট-গতির শট ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।২৯ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিগে আর্সেনালের অবস্থান তৃতীয়। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্টও ৬২, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে তারা। ৩০ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে চেলসি।২৭ ম্যাচে ৬০ পয়েন্ট সংগ্রহ করা ম্যানচেস্টার সিটি আপাতত চতুর্থ স্থানে। হেরে গেলেও ৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান ধরে রেখেছে টটেনহ্যাম।