২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে ফেদেরার জোকোভিচ

ইন্ডিয়ান ওয়েলসে বিএনপি প্যারিবাস ওপেনের ফাইনালে মুখোমুখি হচ্ছেন রজার ফেদেরার ও সার্বিয়ার নোভাক জোকোভিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 12:31 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

শনিবার সেমি-ফাইনালে টুর্নামেন্টে চমক দেখানো ইউক্রেনের আলেক্সান্ডার দোলগোপোলভকে থামিয়েছেন ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার।

সেমি-ফাইনালে ওঠার পথে দোলগোপোলভ হারিয়ে এসেছিলেন রাফায়েল নাদাল ও মিলোস রাওনিচদের মতো বড় তারকাকে। কিন্তু ফেদেরারের কাছে একদমই পাত্তা পাননি, হার মেনেছেন ৬-৩, ৬-১ গেমে।

শেষ চারের অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের জন ইজনারকে হারাতে অবশ্য বেগ পেতে হয়েছে জোকোভিচকে। দ্বিতীয় বাছাই জোকোভিচ জিতেছেন ৭-৫, ৬-৭, ৬-১ গেমে।

ফেদেরার ও জোকোভিচের এটি হবে ৩৩তম লড়াই। যার মধ্যে ফাইনাল ৯টি। মোট লড়াইয়ে জোকোভিচের ১৫টি জয়ের বিপরীতে ফেদেরার ১৭টি জিতে এগিয়ে আছেন। তবে ফাইনালে দুজনেই জিতেছেন ৪ বার।