২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরি আতে ইন্টারের জয়

শিরোপা-স্বপ্ন ফিকে হয়েছে আরও আগেই। ইন্টার মিলানের লড়াইটা এখন চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয়ার। সেরি আতে হেল্লাস ভেরোনাকে ২-০ গোলে হারিয়ে সেই লড়াইয়ে টিকে রইলো ইন্টার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 11:38 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

শনিবার হেল্লাস ভেরোনার মাঠে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ইন্টার মিলান। ১৩তম মিনিটে ইন্টারকে এগিয়ে দেন দলের আর্জেন্টাইন ফরোয়ার্ড রদ্রিগো পালাসিও। এবারের সেরি আ-তে এটি তার ১৩তম গোল।

৬৩তম মিনিটে একক নৈপুণ্যে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলের ডিফেন্ডার জোনাথন।

ইন্টার মিলানের জয়টা আরও বড় হতে পারত। ম্যাচের ষষ্ঠ মিনিটে মাউরো ইকার্দির হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ঠিক একইভাবে গোল বঞ্চিত হন হার্নানেস। ৫৫তম মিনিটে ক্রসবারে লেগে ফিরে আসে তার ফ্রি-কিক।

২৮ ম্যাচ ৪৭ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে আছে ইন্টার। এক ম্যাচ কম খেলে ৭২ পয়েন্ট নিয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে আছে জুভেন্টাস।