২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে জেতালেন রোনালদো, আতলেতিকোকে কস্তা

ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে মালাগাকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 11:09 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়ে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর উদযাপন। ছবি: রয়টার্স রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়ে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর উদযাপন। ছবি: রয়টার্স

মালাগার জালে গোলের পর রোনালদোকে সতীর্থদের অভিনন্দন। ছবি: রয়টার্স মালাগার জালে গোলের পর রোনালদোকে সতীর্থদের অভিনন্দন। ছবি: রয়টার্স

এসপানিওলের জালে আতলেতিকোর দিয়েগো কস্তার শট। ছবি: রয়টার্স এসপানিওলের জালে আতলেতিকোর দিয়েগো কস্তার শট। ছবি: রয়টার্স

রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়ে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর উদযাপন। ছবি: রয়টার্স রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়ে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর উদযাপন। ছবি: রয়টার্স

গোল করার সুযোগ হারিয়ে ক্রসবারে ঝুলে পড়লেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স গোল করার সুযোগ হারিয়ে ক্রসবারে ঝুলে পড়লেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

পরের ম্যাচে দিয়েগো কস্তার গোলে এসপানিওলকে হারিয়ে তাদের ঠিক পেছনেই আছে আতলেতিকো মাদ্রিদ।

শনিবার রাতে মালাগার বিপক্ষে এই জয়ে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে সাত পয়েন্ট এগিয়ে গেল রিয়াল। রোববার রাতে নিজেদের মাঠে ওসাসুনাকে হারালেও আতলেতিকোর পেছনে তৃতীয় স্থানেই থাকতে হবে বার্সেলোনাকে।

কার্লো আনচেলত্তির দল তাদের সেরা ফর্মে না থাকলেও অবনমনের শঙ্কায় থাকা মালাগা তাদের খুব কমই ভোগাতে পেরেছে।

গোলের পর রোনালদোকে সতীর্থদের অভিনন্দন।

গোলের পর রোনালদোকে সতীর্থদের অভিনন্দন।

গোলের পর রোনালদোকে সতীর্থদের অভিনন্দন।

রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়ে রোনালদোর উদযাপন

রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়ে রোনালদোর উদযাপন

রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়ে রোনালদোর উদযাপন

মালাগার মাঠে শুরুতে তেমন গোলের সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। তবে ম্যাচের ২৩তম মিনিটে কয়েকজন ডিভেন্ডারকে কাটিয়ে গোল করে রিয়ালকে নির্ভার করেন রোনালদো। এ নিয়ে লা লিগায় এ মৌসুমে রোনালদোর গোল দাঁড়ালো ২৫টিতে, আর সব প্রতিযোগিতা মিলে ৩৯টিতে।

একটু পরেই দ্বিতীয় গোলটি পেতে পারতেন রোনালদো। তবে তার শট পা দিয়ে ঠেকিয়ে দেন মালাগা গোলরক্ষক। বিরতির আগে চোট পেয়ে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা মাঠ থেকে উঠে গেলে আক্রমণে কিছুটা ছন্দ হারায় রিয়াল।

রিয়াল মাদ্রিদ লা লিগায় টানা ১৭টি ম্যাচে অপরাজিত রইলো। গত অক্টোবরে নউ ক্যাম্পে বার্সেলোনার কাছে ২-১ ব্যবধানে হারার পর সব প্রতিযোগিতা মিলে টানা ৩০ ম্যাচ হারেনি রিয়াল।

এসপানিওলের জালে আতলেতিকোর কস্তার শট।

এসপানিওলের জালে আতলেতিকোর কস্তার শট।

এসপানিওলের জালে আতলেতিকোর কস্তার শট।

পরের ম্যাচে নিজেদের মাঠে ভিসেন্তে কালদেরনে প্রথমার্ধ নিয়ন্ত্রণে রাখলেও গোল পায়নি আতলেতিকো। তবে দ্বিতীয়ার্ধে দাভিদ ভিয়ার পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন কস্তা। এ মৌসুমে লা লিগায় ২২টি গোল করে শীর্ষ গোলদাতা রোনালদোর পরেই আছেন ব্রাজিল ছেড়ে স্পেন দলে যোগ দেয়া এই স্ট্রাইকার।

এই জয়ে ১০ ম্যাচ বাকি থাকতে শীর্ষে থাকা রিয়ালের ৩ পয়েন্টের মধ্যেই রইলো ১৯৯৬ সালে শেষবার লা লিগার শিরোপা জেতা আতলেতিকো। নিজেদের মাঠে দিয়েগো সিমেওনের দল এখনও হারেনি, ১৫ ম্যাচে গোল পেয়েছে ৪৪টি।