২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউর প্রতিশোধের ‘মিশন’

গত সেপ্টেম্বরে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শুরুর দিকে লিভারপুলের মাঠ থেকে ১-০ গোলের হার নিয়ে ফিরতে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। রোববার ঘরের মাঠে তাই প্রতিশোধের লক্ষ্য নিয়ে লিভারপুলকে স্বাগত জানাবে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 10:13 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

ইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন হলেও এবার সাফল্য যেন ‘সোনার হরিণ’ হয়ে উঠেছে ম্যান ইউর জন্য।লিভারপুলকে হারিয়ে তাই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন তাদের কোচ ডেভিড ময়েসের চোখে।“আমি মনে করি এটাই লিগের সবচেয়ে বড় ম্যাচ। এই দুই দলের লড়াইয়ের ইতিহাস অনেক সমৃদ্ধ।”“(রোববার জিতলে) আমরা মানসিকভাবে উজ্জীবিত হয়ে উঠবো, তিনটি মূল্যবান পয়েন্ট পাব। তবে লিগের অবস্থানেই পরিষ্কার, তারা (লিভারপুল) আমাদের চেয়ে এগিয়ে আছে। তারা ফেভারিট হিসেবেই এখানে আসবে।”এবারের লিগে ২৮ ম্যাচের আটটিতে হেরে যাওয়া ম্যান ইউর শিরোপা ধরে রাখার আশা শেষই বলা যায়। ৪৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা।সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা লিভারপুল ইপিএলে প্রথম শিরোপা জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে চেলসি।রোববার ইপিএলের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মাঠে খেলতে যাবে আর্সেনাল। লিভারপুলের সমান ৫৯ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় আর্সেনালের অবস্থান চতুর্থ। ৫৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে টটেনহ্যাম।