হকিতে ওমানের শুভসূচনা
এশিয়ান গেমস হকির বাছাই পর্ব জয় দিয়ে শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন ওমান।
শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী দিনে তারা ১-০ গোলে চাইনিজ তাইপেকে হারিয়েছে।পরের ম্যাচে কাতার ও শ্রীলঙ্কা ১-১ গোলে ড্র করেছে।তাইপের বিপক্ষে ৪৭ মিনিটের সময় ওমানের জয়সূচক গোলদাতা ফরোয়ার্ড খালফান কাসিম।পরের ম্যাচে ২৫ মিনিটের সময় কাতারকে এগিয়ে দেন ফরোয়ার্ড আসলাম আদনান।শেষ বাঁশির দুই মিনিট আগে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান মিডফিল্ডার সান্দারুয়ান প্রিয়ালঙ্কা।
