ওয়ারীর প্রথম জয়
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে প্রথম জয় পেয়েছে ওয়ারী ক্লাব। শুক্রবার তারা ১-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিজয়ী দলের একমাত্র গোলদাতা মোহাম্মদ আশরাফুল।এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ওয়ারী। এক ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্ট নিয়ে আরামবাগের অবস্থান চতুর্থ।১০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে রহমতগঞ্জ এমএফএস।
