২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার থেকে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব

এশিয়ান গেমস হকির বাছাই পর্ব শুরু হচ্ছে শনিবার থেকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 09:20 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বেলা দুইটা থেকে শুরু হতে যাওয়া প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ওমানের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। বিকেল চারটায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও কাতার।রোববার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে স্বাগতিক বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে।২০০৬ দোহা এবং ২০১০ গুয়াংজু এশিয়ান গেমস হকির বাছাই পর্বও ঢাকায় হয়েছিল। ২০০৬ সালে চ্যাম্পিয়ন হলেও গতবার পঞ্চম হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়ে বাংলাদেশের কোচ নাভিদ আলম বলেন, “আমাদের জন্য প্রতিটি ম্যাচই ফাইনাল। খেলোয়াড়রা নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে পারলে চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ নেই।”“আমাদের দল এখন একতাবদ্ধ। দলে শৃঙ্খলাজনিত কোনো সমস্যা নেই। মালয়শিয়ায় গত এশিয়া কাপে এই সমস্যার কারণে আমাদের ভরাডুবি হয়েছিল।”এশিয়া কাপে শৃঙ্খলাভঙ্গের কারণে রাসেল মাহমুদ জিমি, ইমরান হাসান পিন্টু, জাহিদ হোসেন ও কামরুজ্জামান রানার মতো চার নির্ভরযোগ্য খেলোয়াড়কে জাতীয় দলে নিষিদ্ধ করেছে হকি ফেডারেশন। চোটের কারণে অভিজ্ঞ ডিফেন্ডার বিপ্লবও নেই।তবু বাছাই পর্বে ভালো করার ব্যাপারে আশাবাদী পাকিস্তানের নাভিদ আলম।“এ মুহূর্তে আমার হাতে সম্ভাব্য সেরা দলটাই আছে। সব কিছু ঠিক-ঠাকভাবে হলে আশা করি আমরাই টুর্নামেন্টে সেরা হবো।”আট দলের এই টুর্নামেন্টের ‘এ’ গ্রুপের চার দল কাতার, শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও ওমান। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী সিঙ্গাপুর, হংকং ও ইরান।বাছাই পর্ব থেকে ৬টি দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। সরাসরি মূল পর্বে খেলবে ভারত, পাকিস্তান, মালয়শিয়া, চীন, জাপান ও স্বাগতিক দক্ষিণ কোরিয়া।