২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমি-ফাইনালে ফেদেরার

এ মাসের শুরুতে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে পুরনো চেহারায় ফেরার ইঙ্গিত দেয়া রজার ফেদেরার বিএনপি প্যারিবাস ওপেনেও চূড়ান্ত সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 06:28 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ওয়েলসের এই টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে সহজেই ৭-৫, ৬-১ গেমে হারিয়েছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক।আগের দিন শেষ আট নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচও। তবে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা রাফায়েল নাদাল, উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে ও অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কা বিদায় নিয়েছেন এই টুর্নামেন্ট থেকে।মহিলা এককে সেমি-ফাইনালে উঠেছেন চীনের লি না। শেষ চারে ওঠার লড়াইয়ে স্লোভাকিয়ার দোমিনিকা সিবুলকোভাকে ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি।জানুয়ারিতে সিবুলকোভাকে হারিয়েই অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন লি না।