এশিয়ান আর্চারির শেষ আট থেকে বাংলাদেশের বিদায়
এশিয়ান আর্চারি গ্র্যা প্রির রিকার্ভ দলগত ইভেন্টের কোয়ার্টার-ফাইনালে হেরে গেছে বাংলাদেশ পুরুষ ও মহিলা দল।
বৃহস্পতিবার থাইল্যান্ডে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষ বিভাগে রাশিয়া ৫-৪ সেটে বাংলাদেশকে হারায়।মহিলা বিভাগে বাংলাদেশ জাপানের কাছে হেরেছে ৬-০ সেটে ।শুক্রবার ব্যক্তিগত এবং মিশ্র দলগত বিভাগের প্রতিযোগিতায় অংশ নেবেন বাংলাদেশের আর্চাররা।
