২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ শিশুর পাশে রোনালদো

খেলার মাঠে দুর্দান্ত ক্রিস্টিয়ানো রোনালদোর মানবদরদী মনেরও পরিচয় মিলল। ছোট্ট একটি শিশুকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 08:48 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

১০ মাসের এরিক অর্তিস ক্রুসের মস্তিস্কে অস্ত্রোপচারের জন্য দরকার ছিল ৬০ হাজার ইউরো, যার পুরোটা একাই দিয়েছেন তিনি।শুধু তাই নয়, এরিকের অস্ত্রোপচারের পর প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা ও চিকিংসার অন্যান্য ধাপের জন্য প্রতিবার ব্যয় হবে ছয় হাজার ইউরো করে। সেই খরচও দেবেন বর্ষসেরা ফুটবলার রোনালদো।

স্পেনের ক্রীড়া বিষয়ক দৈনিক পত্রিকা ‘এএস’ জানায়, কিছুদিন আগে এরিকের বাবা-মা তাদের সন্তানের জন্য অর্থ জোগাড় করতে সাহায্যের আবেদন করে। বিষয়টি জানতে পেরে পুরো খরচ একাই বহন করার ঘোষণা দেন রোনালদো।এর আগে ২০১২ সালে ক্যান্সার আক্রান্ত নয় বছরের এক শিশুর চিকিৎসার খরচ যুগিয়েছিলেন রোনালদো।ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের সাম্প্রতিক এক জরিপে সবচেয়ে ধনী ফুটবলার হিসেবে রোনালদোর নাম উঠে এসেছে।