এশিয়ান আর্চারির বাছাই পর্বে রোমান সপ্তম
বুধবার থাইল্যান্ডে এশিয়ান আর্চারি গ্র্যান্ড প্রিক্সের বাছাই পর্বে ৫৬ জনের মধ্যে সপ্তম হয়েছেন বাংলাদেশের রোমান সানা। তার স্কোর ৬৫০।
পুরুষদের ব্যক্তিগত বিভাগে ইমদাদুল হক মিলন ৬৪৮ স্কোর করে অষ্টম, শেখ সজীব ৬২৬ স্কোর করে ২৯তম এবং প্রেননয় মুরং ৫৭২ স্কোর করে ৫১তম হয়েছেন।মহিলাদের ব্যক্তিগত বিভাগে মাথুই প্রু মারমা ৬২২ স্কোর করে পঞ্চদশ, বিউটি রায় ৫৮৮ স্কোর করে ২৬তম এবং শ্যামলী রায় ৫৬৯ স্কোর করে ৩১তম হয়েছেন।বাংলাদেশ পুরুষদের দলগত বিভাগে পঞ্চম এবং মহিলাদের দলগত বিভাগে সপ্তম হয়েছে।
