২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে চলেছেন জোকোভিচ, লি না

ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে বিএনপি প্যারিবাস ওপেনে এগিয়ে চলেছেন নোভাক জোকোভিচ ও লি না।

স্পোর্টস ডেস্ক

রয়টার্স

Published : 12 Mar 2014, 06:14 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

জোকোভিচ চতুর্থ রাউন্ডে ও লি না কোয়ার্টার ফাইনালে উঠেছেন।তৃতীয় রাউন্ডে সার্বিয়ান তারকা জোকোভিচ ৬-১, ৩-৬, ৬-১ গেমে কলম্বিয়ার আলেহান্দ্রো গনসালেসকে হারিয়েছেন। শেষ আটে ওঠার লড়াইয়ে ছয়টি গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার মারিন চিলিচ।কোয়ার্টার ফাইনালে ওঠার পথে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লি না ৬-১, ৬-৪ গেমে কানাডার আলেকসান্দ্রা ওজনিয়াককে হারিয়েছেন।অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জয়ের পর র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন লি না।বিএনপি প্যারিবাসে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সেরেনা উইলিয়ামস খেলছেন না। তাই এই টুর্নামেন্টের মহিলা এককে লি না’ই শীর্ষ বাছাই।