ম্যান সিটিকে হারিয়েই শেষ আটে বার্সেলোনা
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠতে হলে ক্যাম্প নউতে ম্যানচেস্টার সিটিকে অসাধ্য সাধন করতে হতো। তা আর হয়নি। উল্টো ইংল্যান্ডের এই ক্লাবটিকে ২-১ গোলে হারিয়েই টানা সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠে গেছে বার্সেলোনা।
ম্যানচেস্টার সিটির জালে গোলের পর মেসিকে জড়িয়ে ধরলেন সতীর্থরা। ছবি: রয়টার্স ম্যানচেস্টার সিটির জালে গোলের পর মেসিকে জড়িয়ে ধরলেন সতীর্থরা। ছবি: রয়টার্স
ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করে লিওনেল মেসির উদযাপন। ছবি: রয়টার্স ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করে লিওনেল মেসির উদযাপন। ছবি: রয়টার্স
ম্যানচেস্টার সিটির বিপক্ষে স্বরূপে ফেরেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। ছবি: রয়টার্স ম্যানচেস্টার সিটির বিপক্ষে স্বরূপে ফেরেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। ছবি: রয়টার্স
লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার পাবলো সাবালেতা। ছবি: রয়টার্স লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার পাবলো সাবালেতা। ছবি: রয়টার্স
আন্দ্রেস ইনিয়েস্তার ক্রস থেকে দানি আলভেসের গোলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় নিশ্চিত হয় বার্সেলোনার। ছবি: রয়টার্স আন্দ্রেস ইনিয়েস্তার ক্রস থেকে দানি আলভেসের গোলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় নিশ্চিত হয় বার্সেলোনার। ছবি: রয়টার্স
২-০ গোলে পিছিয়ে থাকা ম্যানচেস্টার সিটির বুধবার রাতে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না। কিন্তু গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সেস ফ্যাব্রেগাসের পাস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন লিওনেল মেসি। এরপর দ্বিতীয় হলুদ কার্ড দেখে পাবলো সাবালেতা মাঠের বাইরে গেলে দশ জনের দলে পরিণত হয় সিটি।
মেসির উদযাপন।
লাল কার্ড দেখলেন পাবলো সাবালেতা।
বার্সেলোনা অবশ্য প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত। নিজেদের মাঠে একের পর এক আক্রমণে ম্যান সিটির রক্ষণকে দিশেহারা করে তুলেছিলেন মেসি, নেইমার, চাভি হার্নান্দেজরা।
১৮ মিনিটে নেইমার ম্যান সিটির জালও খুঁজে পেয়েছিলেন, কিন্তু গোলের বদলে রেফারি অফসাইডের বাঁশি বাজান। তবে টিভি-রিপ্লেতে দেখা গেছে নেইমার ঠিক জায়গাতেই ছিলেন। এরপর গোলের সুযোগ নষ্ট করেছেন চাভিও।
দ্বিতীয়ার্ধের শুরুতে ভাগ্য বাঁচিয়ে দিয়েছে সফরকারি দলকে। আড়াআড়ি দৌড়ে ম্যান সিটি ডিফেন্ডারকে পেছনে ফেলেছিলেন মেসি। কিন্তু তার শট গোলরক্ষক জো হার্টকে পরাস্ত করলেও ফিরে এসেছে পোস্টে লেগে।
আলভেসের গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার।
ম্যাচের একেবারে শেষ দিকে এদিন জেকোর পাস থেকে ভিনসেন্ট কোম্পানি সমতা ফেরালেও শেষ আটে ওঠার আশা আর ছিল না সিটির। উল্টো ইনজুরি সময়ে আন্দ্রেস ইনিয়েস্তার ক্রস থেকে দানি আলভেসের গোলে জয় নিশ্চিত হয় জেরার্দো মার্তিনোর দলের।
টানা সপ্তমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের রেকর্ড ছুঁয়েছে বার্সেলোনা।
এ ম্যাচে মেসি স্বরূপে ফিরেছেন মেসি। তবে দল ভালো খেলাতেই বেশি স্বস্তি চারবারের বিশ্বসেরা ফুটবলারের।
"মানুষ যে বার্সেলোনাকে দেখতে চায়, লিগে ভয়ঙ্কর দুটি হোঁচটের পর আজ আবার সবাই সেই বার্সেলোনাকে দেখেছে। আমরা আমাদের সেরা ফর্মে ফিরে এসেছি।"
স্বরূপে ফিরেছেন মেসি।
লিগের সর্বশেষ ম্যাচে ভায়াদোলিদের কাছে হেরে যাওয়ার চাপে ছিলেন বার্সেলোনা কোচ জেরার্দো মার্তিনো। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পর আর কাউকেই তাই ভয় পাচ্ছেন না তিনি।
"সিটিকে হারানোর পর পরবর্তী রাউন্ডে আমরা যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলতেই প্রস্তুত।"
