ঢুস মেরে ৭ ম্যাচ নিষিদ্ধ নিউক্যাসল কোচ
ইংলিশ প্রিমিয়ার লিগে হাল সিটির খেলোয়াড় ডেভিড মেলারকে মাথা দিয়ে গুতো মেরেছিলেন নিউক্যাসল ইউনাইটেড কোচ অ্যালেন পারডিউ। এর শাস্তিও পেতে হলো তাকে। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) মঙ্গলবার তাকে সাত ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।
ঢুস মেরে মাঠের বাইরে অ্যালেন পারডিউ (মাঝে)। ছবি: রয়টার্স ঢুস মেরে মাঠের বাইরে অ্যালেন পারডিউ (মাঝে)। ছবি: রয়টার্স
আগামী ৩ ম্যাচ স্টেডিয়ামেই আসতে পারবেন না তিনি; পরের চার ম্যাচ মাঠের সীমানায় থাকতে পারবেন না। এফএ -এর শুনানির আগেই অবশ্য দোষ স্বীকার করে নিয়েছিলেন ৫২ বছর বয়সী পারডিউ।
এছাড়া নিউক্যাসল কোচকে সর্তক করে দেয়ার পাশাপাশি ৬০ হাজার পাউন্ড প্রায় এক লাখ ডলার জরিমানা করা হয়েছে।
আর ১ মার্চের ওই ঘটনার পর তার নিউক্যাসলও তাকে এক লাখ পাউন্ড জরিমানা করন।
পারডিউ ক্লাবের ওয়বসাইটে এক বিবৃতিতে এ ঘটনার জন্য সবার কাছে ক্ষমা চান।
"আমি এফএর দেয়া শাস্তি মেনে নেব। আমার লক্ষ্য থাকবে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচের জন্য দলকে প্রস্তুত করা আর এ মৌসুমটা যত ভালোভাবে সম্ভব শেষ করা।"
প্রিমিয়ার লিগে দশ ম্যাচ বাকি থাকতে অষ্টম অবস্থানে আছে নিউক্যাসল।
