২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে আরেকটি প্রীতি ম্যাচ

গত ৫ মার্চ গোয়ায় অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে ভারতের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের সঙ্গে আরেকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা বাংলাদেশের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 08:09 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার বাফুফে ভবনে জাতীয় দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ ও জাতীয় দল কমিটির কর্মকর্তা তাবিথ আউয়ালের সঙ্গে এক বৈঠকে এই পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।বৈঠক শেষে তাবিথ আউয়াল বলেন, “আগামী সেপ্টেম্বরে ভারতের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে আমাদের। শিগগিরি ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে। ওদের সঙ্গে আলোচনা করেই ম্যাচটার দিন-তারিখ ঠিক করা হবে।”“গোয়া থেকে খেলে আসার পর ডি ক্রুইফ বাফুফে সভাপতিকে এ ধরনের আরো কয়েকটি ম্যাচ আয়োজনের পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ মেনে আমাদের এই পরিকল্পনা। জাতীয় দলের কোচ দুই মাস পর-পর প্রীতি ম্যাচ খেলার প্রস্তাবও দিয়েছেন।”ডি ক্রুইফ দেশ জুড়ে নতুন করে ফুটবলার বাছাই করার পরামর্শও দিয়েছেন। পাশাপাশি বয়সভিত্তিক দলের ফুটবলারদের সপ্তাহে দুদিন করে প্রশিক্ষণ দিতে আগ্রহী এই ডাচ কোচ।