২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের স্বপ্ন ভেঙে শেষ আটে বায়ার্ন

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিতে বায়ার্ন মিউনিখের মাঠে অসাধ্য সাধন করতে হতো আর্সেনালকে। ১-১ গোলে ড্র তাই ইংলিশ দলটির পক্ষে যায়নি। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরাই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 03:36 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

আর্সেনালের জালে গোলের পর উদযাপন বায়ার্ন মিউনিখ খেলোয়াড়দের। ছবি: রয়টার্স আর্সেনালের জালে গোলের পর উদযাপন বায়ার্ন মিউনিখ খেলোয়াড়দের। ছবি: রয়টার্স

বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ছবি: রয়টার্স বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ছবি: রয়টার্স

টমাস মুলারের পেনাল্টি শট ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক লুকাস ফাবিয়ানিস্কি। ছবি: রয়টার্স টমাস মুলারের পেনাল্টি শট ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক লুকাস ফাবিয়ানিস্কি। ছবি: রয়টার্স

লুকাস পোডোলস্কির গোলে প্রায় সমতায় ফেরে আর্সেনাল। ছবি: রয়টার্স লুকাস পোডোলস্কির গোলে প্রায় সমতায় ফেরে আর্সেনাল। ছবি: রয়টার্স

আর্সেনালের জালে গোলের পর বায়ার্ন মিউনিখের বাস্তিন শোয়াইনস্টাইগারের উদযাপন। ছবি: রয়টার্স আর্সেনালের জালে গোলের পর বায়ার্ন মিউনিখের বাস্তিন শোয়াইনস্টাইগারের উদযাপন। ছবি: রয়টার্স

আর্সেনালকে নিয়ে খেললো বায়ার্ন

মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় গোলশূন্য প্রথমার্ধের পর দুটো গোলই হয় দ্বিতীয়ার্ধে।

এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগে বায়ার্নের কাছে ২-০ গোলে হেরেছিল আর্সেনাল।

প্রথম লেগে আর্সেনালকে কাঁদিয়ে ছাড়া বায়ার্ন নিজেদের মাঠে যেন তার ছায়াই হয়ে ছিল। এমনকি ম্যাচের শেষের দিকে পেনাল্টি থেকেও গোল পায়নি তারা। তবে এমিরেটস স্টেডিয়াম থেকে ২-০ গোলের জয় নিয়ে আসায়, এর জন্য খেসারত দিতে হয়নি স্বাগতিকদের।

শোয়াইনস্টাইগারের গোলে এগিয়ে যায় বায়ার্ন

শোয়াইনস্টাইগারের গোলে এগিয়ে যায় বায়ার্ন

শোয়াইনস্টাইগারের গোলে এগিয়ে যায় বায়ার্ন

পোডোলস্কির গোলে সমতায় ফেরে আর্সেনাল।

পোডোলস্কির গোলে সমতায় ফেরে আর্সেনাল।

পোডোলস্কির গোলে সমতায় ফেরে আর্সেনাল।

ম্যাচের ৫৫তম মিনিটে ফ্রাঙ্ক রিবেরির পাস থেকে বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের গোলে এগিয়ে যায় বায়ার্ন। জার্মান ক্লাবটিরই সাবেক খেলোয়াড় লুকাস পোডোলস্কির গোলে প্রায় সঙ্গে সঙ্গে সমতায় ফেরে আর্সেনাল। শেষ আটে উঠতে তখনও আরো দুটো গোল দরকার ছিল আর্সেন ভেঙ্গারের দলের। কিন্তু একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা আর পায়নি আর্সেনাল।

গত মৌসুমেও এই বায়ার্নের কাছে হেরেই বিদায় নিয়েছিল আর্সেনাল। নিজেদের মাঠে বায়ার্নের কাছে ৩-১ গোলে হারার পর ফিরতি লেগে ২-০ গোলে জিতলেও 'অ্যাওয়ে' গোলে পিছিয়ে থাকায় কোয়ার্টার-ফাইনালে আর খেলা হয়নি আর্সেনালের। আর এবার নিয়ে টানা চার বার শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো তাদের।

টমাস মুলারের পেনাল্টি শট ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক লুকাস ফাবিয়ানিস্কি। ছবি: রয়টার্স

টমাস মুলারের পেনাল্টি শট ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক লুকাস ফাবিয়ানিস্কি

টমাস মুলারের পেনাল্টি শট ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক লুকাস ফাবিয়ানিস্কি। ছবি: রয়টার্স

ম্যাচের ইনজুরি সময়ে লরেন্ত কসিয়েলনির ফাউলে 'নাটকীয়' ভাবে পড়ে পেনাল্টি আদায় করে নেন আরিয়েন রোবেন। কিন্তু টমাস মুলারের শট ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক লুকাস ফাবিয়ানিস্কি। ফলে সব প্রতিযোগিতা মিলে টানা ১৩টি ম্যাচ পর জয়রথ থামলো জার্মান চ্যাম্পিয়নদের।

প্রথম লেগের মতো অসাধারণ ফুটবল নিজেদের মাঠে খেলতে পারেনি বায়ার্ন। তবে দলের খেলায় কোচ পেপ গার্দিওলা সন্তুষ্ট। ম্যাচ শেষে তিনি বলেন, “আমরা খুব ভালো ফুটবল খেলেছি এবং কোয়ার্টার-ফাইনালে উঠেছি।”

দলের খেলায় সন্তুষ্ট আর্সেনাল কোচ আর্সেন ভেঙ্গারও, “দুই লেগ মিলিয়ে আমরা ভালো ফুটবলই খেলেছি।”

শেষ আটে উঠতে না পারার পেছনে বায়ার্ন মিউনিখের আরিয়েন রোবেনকেই দায়ী করলেন ভেঙ্গার। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও রোবেনকে ফাউলের জন্য পেনাল্টির নির্দেশ দেন রেফারি।ভেঙ্গারের দাবি, ডাচ এই ফুটবলার 'ডাইভ' দিয়ে পেনাল্টি আদায় করে নেন।

“রোবেন অবশ্যই ভালো খেলোয়াড়, বিশ্বের অন্যতম সেরা। তবে সে অসাধারণ একজন ডাইভারও।”