২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলানকে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে আতলেতিকো

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ওঠার জন্য জিততেই হতো এসি মিলানের। কিন্তু আতলেতিকো মাদ্রিদের মাঠে উল্টো হেরে বিদায় নিয়েছে সাত বারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 03:07 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

এসি মিলানের জালে গোলের পর ছুটছেন আতলেতিকো মাদ্রিদের দিয়েগো কস্তা। রয়টার্স এসি মিলানের জালে গোলের পর ছুটছেন আতলেতিকো মাদ্রিদের দিয়েগো কস্তা। রয়টার্স

এসি মিলানের জালে গোলের পর আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়দের উদযাপন। রয়টার্স এসি মিলানের জালে গোলের পর আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়দের উদযাপন। রয়টার্স

প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও মিলানের বিপক্ষে আতলেতিকোর জয়ের নায়ক দিয়েগো কস্তা। ছবি: রয়টার্স প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও মিলানের বিপক্ষে আতলেতিকোর জয়ের নায়ক দিয়েগো কস্তা। ছবি: রয়টার্স

আতলেতিকো অধিনায়ক রাউল গার্সিয়ার হেড থেকে করা গোলে মিলানের ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়। রয়টার্স আতলেতিকো অধিনায়ক রাউল গার্সিয়ার হেড থেকে করা গোলে মিলানের ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়। রয়টার্স

এসি মিলানের মিডফিল্ডার কাকার হতাশা। রয়টার্স এসি মিলানের মিডফিল্ডার কাকার হতাশা। রয়টার্স

হতাশায় মুখ ঢাকলেন এসি মিলানের ফরোয়ার্ড মারিও বালোতেল্লি। রয়টার্স হতাশায় মুখ ঢাকলেন এসি মিলানের ফরোয়ার্ড মারিও বালোতেল্লি। রয়টার্স

গোলের পর লাফিয়ে উদযাপন আতলেতিকো মাদ্রিদের আরদা তুরানের। রয়টার্স গোলের পর লাফিয়ে উদযাপন আতলেতিকো মাদ্রিদের আরদা তুরানের। রয়টার্স

আতলেতিকো মাদ্রিদের জালে গোলের পর এসি মিলানের কাকার উদযাপন। রয়টার্স আতলেতিকো মাদ্রিদের জালে গোলের পর এসি মিলানের কাকার উদযাপন। রয়টার্স

মিলানের মাঠে আতলেতিকোর জয়

মঙ্গলবার রাতে দিয়েগো কস্তার জোড়া গোলে ৪-১ ব্যবধানে মিলানকে হারিয়ে ১৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে আতলেতিকো। এসি মিলানের সান সিরোতে কস্তার একমাত্র গোলেই প্রথম লেগ জিতে এগিয়ে ছিল দিয়েগো সিমেওনের দল। দুই লেগ মিলিয়ে জয়ের ব্যবধান তাই ৫-১।

গোল করে ছুটছেন কস্তা

গোল করে ছুটছেন কস্তা

গোল করে ছুটছেন কস্তা

আতলেতিকো খেলোয়াড়দের উদযাপন

আতলেতিকো খেলোয়াড়দের উদযাপন

আতলেতিকো খেলোয়াড়দের উদযাপন

নিজেদের স্টেডিয়াম ভিসেন্তে কালদেরনে লক্ষ্য অর্জনে ড্র করলেই চলতো আতলেতিকোর। কিন্তু দারুণ ফর্মে আছেন ব্রাজিল ছেড়ে স্পেনের হয়ে খেলা কস্তা। কোকের ক্রস থেকে অসাধারণ এক ভলিতে ম্যাচের তৃতীয় মিনিটেই স্বাগতিকদের এগিয়ে নেন তিনি।

গোলের পর কাকার উদযাপন।

গোলের পর কাকার উদযাপন।

গোলের পর কাকার উদযাপন।

লাফিয়ে উদযাপন আরদা তুরানের।

লাফিয়ে উদযাপন আরদা তুরানের।

লাফিয়ে উদযাপন আরদা তুরানের।

আন্দ্রেয়া পলির ক্রসে মাথা ছুঁইয়ে ম্যাচের ২৭তম মিনিটে মিলানকে সমতায় ফেরান ব্রাজিলের মিডফিল্ডার কাকা। চ্যাম্পিয়ন্স লিগে এটা তার ৩০তম গোল। এর পর অবশ্য মিলানকে এগিয়ে নেয়ার সুযোগ নষ্ট করেন তিনি।

বিরতির আগেই আরদা তুরানের গোলে আবার এগিয়ে যায় আতলেতিকো।

গোলের পর রাউল গার্সিয়ার উচ্ছ্বাস।

গোলের পর রাউল গার্সিয়ার উচ্ছ্বাস।

গোলের পর রাউল গার্সিয়ার উচ্ছ্বাস।

ম্যাচের ৭০তম মিনিটে কোকের ফ্রি-কিক থেকে আতলেতিকো অধিনায়ক রাউল গার্সিয়ার হেড থেকে করা গোলে মিলানের ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়।

১৫ মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করে মিলানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন কস্তা। এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি ম্যাচেই গোল পেয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের পাঁচ ম্যাচ সাত গোলসহ এ মৌসুমে এখন পর্যন্ত করেছেন ২৯ গোল।

১৯৯৭ সালের পর এই প্রথমবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে উঠলো লা লিগায় এ মৌসুমে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে সমান তালে এগিয়ে চলা আতলেতিকো।

সিমেওনে এমন এক জয়ের সব কৃতিত্বই ভাগ করে দিলেন তার খেলোয়াড়দের। দলের সব খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, “আমি খুশি, কারণ আমি এমন একটি দল পেয়েছি, যারা মাঠে অসাধারণভাবে ফুটবল খেলাটাকে অনুবাদ করে। খেলাটির প্রতি তাদের ভালোবাসা অবিশ্বাস্য।”

তবে এর মধ্যেও জোড়া গোল করে ম্যাচটিকে একেবারেই নিজেদের দিকে নিয়ে আসা দিয়েগো কস্তাকে আলাদা করে প্রশংসায় ভাসিয়েছেন আতলেতিকো কোচ।“কেউ তাকে কিছু উপহার দেয়নি। সে যা পেয়েছে, তা তার পরিশ্রম ও আত্মত্যাগের ফল।”

কাকার হতাশা।

কাকার হতাশা।

কাকার হতাশা।

হতাশায় মুখ ঢাকলেন বালোতেল্লি।

হতাশায় মুখ ঢাকলেন বালোতেল্লি।

হতাশায় মুখ ঢাকলেন বালোতেল্লি।

ইতালির সেরি আয় হতাশাজনক ফল করার পর চ্যাম্পিয়ন্স লিগও শেষ হয়ে যাওয়ায় কিছুটা চাপে পড়বেন মিলান কোচ ক্লেরেন্স সিডর্ফ। মিলানের বিদায়ে ২০০৯ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ইতালির আর কোনো দল রইলো না।