ইন্ডিয়ান ওয়েলস থেকে নাদাল, শারাপোভার বিদায়
ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে বিএনপি প্যারিবাস ওপেন থেকে বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল ও মারিয়া শারাপোভা।
মারিয়া শারাপোভা মারিয়া শারাপোভা
কামিলা জর্জি কামিলা জর্জি
চারটি গ্র্যান্ড স্লামের বাইরে বিশ্বের অন্যতম বড় এই টুর্নামেন্টে সোমবার স্পেনের নাদালকে হারিয়ে চমক দেখান ইউক্রেনের অ্যালেক্স দোলগোপোলোভ। বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়কে তিনি হারান ৬-৩, ৩-৬, ৭-৬ সেটে।
গত মাসেই রিও ওপেনের ফাইনালে নাদালের কাছে হারার প্রতিশোধ নিলেন দোলগোপোলোভ।
কামিলা জর্জি
রুশ তারকা শারাপোভা ইতালির কামিলা জর্জির কাছে হার মানেন ৬-৩, ৪-৬, ৭-৫ সেটে।
নাদাল ও শারাপোভার বিদায়ে টুর্নামেন্টের গতবারের পুরুষ ও মহিলা এককের চ্যাম্পিয়ন ঝরে পড়লো।
উইম্বল্ডন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে ও সুইজাল্যান্ডের রজার ফেদেরার কঠিন লড়াইয়ের পর পরের রাউন্ডে উঠেছেন।
মেয়েদের বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী চীনের লি না সহজেই পরের রাউন্ডে উঠেছেন।
